এবার হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণেও চ্যাট লক ফিচার

২৪ মে, ২০২৪ ২১:৪৭  

স্মার্টফোনের মতো এবার ওয়েব সংস্করণেও যোগ হতে চলেছে হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার। যেসব ব্যবহারকারী চ্যাট নিরাপদ ও ব্যক্তিগত রাখতে চান তারা এই ফিচারের মাধ্যমে সেটি আলাদা ফোল্ডারে সেভ রাখতে পারবেন। খবর ডব্লিউএবেটাইনফো ও টাইমস অব ইন্ডিয়া।

একবার চ্যাট লক করে ফেললে ওই কথোপকথন আর হোমস্ক্রিনে দেখাবে না। গোপন ফোল্ডারে জমা হবে। যা অ্যাক্সেস করার জন্য পিন বা পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ অন্য কেউ সেই চ্যাটগুলো দেখতে পাবে না।

ডব্লিউএবেটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে শিগগিরই নতুন চ্যাট লক আইকন যোগ হতে চলেছে। এটি অ্যাপের সাইডবারে থাকবে। সেখানে ক্লিক করে ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত চ্যাট দেখতে পারবেন। এতে ব্যবহারকারী ডিভাইসে বায়োমেট্রিক্সের বাড়তি সুবিধা পাবে। মূল ডিভাইসে লক থাকলে ওয়েবেও লক থাকবে।

ডিবিটেক/বিএমটি